১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ১২:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ/ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্টা করে নিহত খোকন’র রক্তের বদলা নেবো ——-মজলুম জননেতা আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ/ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্টা করে নিহত খোকন’র রক্তের বদলা নেবো ——-মজলুম জননেতা আব্দুল গফুর

উজ্জল হোসেন :
জামায়াত নেতা খোকন মোল্লা হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা শাখা। গতকাল শুক্রবার বাদ আছর ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে চৈতন মোড় ঘুরে মিছিলটি ভেড়ামারা বাসষ্টান্ডে প্রতিবাদ সমাবেশ করে। সম্প্রতি কুষ্টিয়ার মিরপুরের বুরাপাড়ায় মিটন মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি রুপি জাসদের সন্ত্রাসী নাসির ও তার গ্যাং কর্তৃক জামায়াত কর্মী খোকন মোল্লা কে হত্যা করা হয়। হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠে পুরো কুষ্টিয়া জেলা। এরই ধরাবাহিকতায় ভেড়ামারা উপজেলা জামায়াত বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্টা করে নিহত খোকন’র রক্তের বদলা নেবো। এদেশ থেকে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের এক শ্রেনীর লোকেরা পৃষ্টপোষকতা দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একটি দল কে উদ্দ্যেশ করে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকন কে হত্যা করেছে। আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের পৃষ্টপোষকতা করে, হত্যার রাজনীতি করে, কয়েকটি কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়া যাবে না। সাধারন জনগন এই সব রাজনীতি চাই না।
ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, তারেক আহমেদ, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024