রাজু আহমেদ, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহের মালিথা একজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি (৬৫)। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত ফিরে আসে নি। পরিবারের লোকজন, নিকটাত্মীয় সবাই খোঁজাখুজি করেও মেহের মালিথার সন্ধান মেলাতে পারে নি। মানসিক ভারসাম্যহীন এই ব্যাক্তি টিকে ফিরে পেতে সকলেই সহায়তা করুন। সন্ধ্যান পেলে শ্যামল চৌধুরীর ০১৩৯৩-৬৮৭১১২ এই নাম্বারে যোগাযোগ করুন।