১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় পরিমাণে তেল কম দেওয়ায় খালেক ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

ভেড়ামারায় পরিমাণে তেল কম দেওয়ায় খালেক ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

সোহেল রানা :
কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন ধরে পরিমাণে তেল কম দেওয়া ও তেলে ভেজাল মিশিয়ে ভোক্তা ঠকানোর দায়ে খালেক ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল ২৩ শে ডিসেম্বর সোমবার ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসাইনের নেতৃত্বে খালেক ফিলিং স্টেশনকে ওজনে তেল কম দিয়ে ভোক্তা ঠকানোর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় তাদেরকে সতর্ক করা হয়।
এছাড়াও ভেড়ামারায় অবস্থিত জনৈক ইসরাফিলের অর্থায়নে পরিচালিত একটি সুতা কারখানায় নকল বিএসটিআই সিল ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড ও এর ম্যানেজার শরিফুজ্জামানকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালে বিএসটিআই এর উপপরিচালক প্রদীপ কুমার মালো,সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ও মুকুল মৃধা উপস্থিত ছিলেন।
মোঃ আনোয়ার হোসাইন বলেন, খালেক ফিলিং স্টেশনে অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে ওজনে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে।এছাড়াও তেলে ভেজাল দেওয়ার বিষয়টি আমরা আমলে নিয়েছি। তেলের স্যাম্পল বিএসটিআইয়ের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। দোষী সাব্যস্ত হলে আরো অধিকতার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও একটি সুতা কারখানায় বিএসটিআই এর নকল সিল ব্যবহার করাই অর্থদণ্ড ও ম্যানেজারকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (সোমবার) অভিযানে
দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও শরিফুজ্জামান নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024