১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধা বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন

ভেড়ামারায় সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধা বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন

উজ্জল হোসেন :
ভেড়ামারার ঐতিহ্যবাহী শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল, মেধা বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় কাচারীপাড়াস্থ স্কুল প্রাঙ্গনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং কোমলমতি শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে জুলাই গনঅভ্যুাথানে নিহত মুগ্ধ সহ আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাঁজে দর্শকদের মুগ্ধ করেন।
সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষনার অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। প্রতিষ্টানের চেয়ারম্যান জহুরুল ইসলাম সেলিম’র সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান জারিন তাসনিম তানিম’র সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইয়াসমিন খাতুন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এন্ড টেকনোলজি’র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য টগর আলী, সানশাইন স্কুল’র প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম রোহান প্রমুখ। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল, মেধা বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024