শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় ঈশ^রদী ইপিজেড এর ২০ শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার ভোর সোয়া ৭টার দিকে নতুন হাট থেকে ১৬ দাগ হয়ে লালনশাহ্ ব্রীজ সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। ইপিজেড’র শ্রমিক বহনকারী ট্রলি টি উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, ইপিজেড এর ট্রলি গাড়ি টি ভোর ৭টার দিকে ইপিজেড এর প্রায় ৪০ জন শ্রমিক নিয়ে ইশ^রদী ইপিজেড এ যাওয়ার সময় নতুন হাট থেকে ১৬ দাগ হয়ে লালনশাহ্ ব্রীজ সড়কে ট্রলিটি দূর্ঘটনায় পতিত হয়। এসময় সকল যাত্রীই আহত হয়। এদের মধ্যে গুরুতর আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহতরা হলো ঃ ভেড়ামারার নতুন হাট এলাকার নুরুল ইসলামের পুত্র সাইদুর রহমান বিপুল (৩০), শাহাদাৎ হোসেন’র পুত্র রাজিবুল ইসলাম (২৮), শাহাদত হোসেন’র পুত্র রাজিবুল ইসলাম (২৮), ফকিরাবাদ গ্রামের নিয়ামত’র স্ত্রী চামেলী (৩০), বাহাদুরপুর গ্রামের শাহাবুল’র স্ত্রী জুলেখা (৪০),আবুল হোসেন’র পুত্র শরিফুল ইসলাম (৩৫), স্বপন আলীর স্ত্রী বিনা (৩৬), জুনিয়াদহ গ্রামের হাসান আলীর স্ত্রী সাগরী (৩০), মিলন আলীর স্ত্রী পারভীনা (২৬), নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের আয়নাল হোসেন’র স্ত্রী সাবনুর (২৮), আড়কান্দি গ্রামের মামুনের স্ত্রী রুশিয়া (৩৫), আইয়ুব আলীর স্ত্রী রজিনা খাতুন (৩৫), ফারাকপুর গ্রামের জিয়া (২৯), নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের নুরুল ইসলাম’র স্ত্রী সালমা (২৫), ফারাকপুর গ্রামের রকি’র পুত্র লতা (২৫), গোলাপনগর গ্রামের রেজাউল’র স্ত্রী বিউটি (৩৪), আনোয়ার হোসেনের স্ত্রী রুনা (৩৬), কুচিয়ামোড়া গ্রামের অতিয়ারের স্ত্রী ফুলী (৪০), ইসলামপুর গ্রামের লুটন আলীর স্ত্রী শারমিন (৩৩)।