১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র‌্যালী

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র‌্যালী

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র‌্যালী করেছে। কুষ্টিয়া জেলা জামায়াতের তথ্য-প্রচার, সাহিত্য, মিডিয়া ও প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ও ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামীক ষ্টাডিজ বিভাগের প্রভাষক ড. নূরুল আমীন জসিমের নেতৃত্বে গতকাল সোমবার সকাল ৯টায় বাসষ্টান্ড থেকে এই বিজয় র‌্যালী শুরু করে। র‌্যালীটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্টান্ডে এসে শেষ হয়। উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক তারিক আহমেদ’র পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারী মন্জুরুল আলম খোকন, তারিক রহমান, উপেজলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শফিকুল আজম, পৌরসভার আমীর হাবীবুর রহমান, বাহিরচর ইউনিয়নের আমীর, ডা: আলী হোসেন, মোকারিমপুর ইউনিয়নের আমীর ছাইদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়নের আমীর মাও: আব্দুল্লাহ আল মামুন, ধরমপুর ইউনিয়নের আমীর মাও: মাহফুজুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ, চাদঁগ্রাম ইউনিয়নের সভাপতি মাও: রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ ভেড়ামারার সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। শোভযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল আমীন জসিম বলেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কুরআনের আইন বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে তাহলে আজকের বিজয় দিবস পালন সার্থক হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024