১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১১:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকারিমপুর ইউনিয়ন বাগগাড়ি পুলে এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকারিমপুর ইউনিয়ন বাগগাড়ি পুলে এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক :-
কুষ্টিয়া’র, ভেড়ামারা উপজেলা, মোকারিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাগ্গাড়িপুল নামক স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকারিমপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বাদ মাগরিব এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম’র সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন মাওলানা মোঃ ওহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ তারিক হোসেন সহ ইউনিয়নের সকল পদের দায়িত্বশীল, কর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনটি প্রশ্ন জনগণের মধ্যে উপস্থাপন করেন। (এক) আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে কেন নাযিল করেছেন,(দুই) আল্লাহ তা’আলা রাসূল সাঃ গণকে মানুষের নিকট কেন প্রেরণ করেছেন,( তিন) আল্লাহ তা’আলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন । প্রত্যেকটি প্রশ্নই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র জীবনী এবং কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে সাবলীল ভাষায় মানুষের মাঝে তুলে ধরেন এবং এ কথা বোঝাতে সক্ষম হন, যে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে কুরআনের আইন সৎ লোকের শাসন ছাড়া কোন বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024