১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৩:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

ভেড়ামারায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

বুলবুল আহমেদ
কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়েই সারা দেশের ন্যায় ভেড়ামারাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গতকাল ৯ই ডিসেম্বর সোমবার সকালে ভেড়ামারা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ভেড়ামারা উপজেলা চত্বরে দিবসটি পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে শুরু হয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয় দিবসটির কার্যাবলী।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে সহকারী কমিশনার ( ভূমি) আনোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফারুক হোসেন,কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,সুধীজন, ছাত্র ছাত্রী, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ব্যাক্তি, পরিবার সমাজ থেকে দুর্নীর মুলোৎপাটন করে রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করার উপর গুরুত্বারোপ করেন।তারা বলেন- প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতি এড়িয়ে চললে সমাজ থেকে দূর্নীতি দূর করা সম্ভব। এজন্যে রাষ্ট্রের সকল নাগরিককে সচেতন হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতি মুক্ত থাকার কোন বিকল্প নাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024