১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় মাহামুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুষ্টিয়ায় মাহামুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোহেল রানা , কুষ্টিয়া :
আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমারকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী গুন্ডবাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাডঃ শামিমুল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের লুৎফর রহমান কুমার, এনামুল হক, রবিউল ইসলাম দোলন, আব্দুল জিহাদ, নুরুন্নবী বাবু,,সোহাগ মাহমুদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। বক্তারা আরোও বলেন অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024