শামিমুল ইসলাম শামীম :
ভেড়ামারার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিবীণা শিক্ষা উদ্যানে গতকাল বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এসএসসি ব্যাচ ২০২৫ এর স্পেশাল ক্লাস। ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত কোচিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের সাথে দিক নির্দেশনা মুলক মতবিনিময় করেন, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাসির উদ্দিন, ভেড়ামারা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, অগ্নিবীণা শিক্ষা উদ্যান ‘র নির্বাহী পরিচালক ও ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন। এসএসসি ২৫ ব্যাচের উদ্বোধনী স্পেশাল ক্লাসে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।