শাহ্ জামাল :
ভেড়ামারায় বাক প্রতিবন্ধী কিশোরী কে উঠিয়ে নিয়ে গিয়ে রাতভোর ধর্ষণ করে ভোর বেলায় স্টেশনে রেখে যায় ধর্ষকরা। এরই প্রতিবাদে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। সমাবেশ থেকে দাবি জানানো হয়, মূল আসামী কে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা উপজেলার সংগঠক মোঃ মুরছালিন, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু রেজানুর জান্নাত অপু প্রমুখ।