১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৬:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বাক প্রতিবন্ধী কিশোরী কে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ

ভেড়ামারায় বাক প্রতিবন্ধী কিশোরী কে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ

সরোয়ার হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় এক বাক প্রতিবন্ধী কিশোরী কে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ভোর রাতে ওই কুলাঙ্গাররা মেয়েটিকে ভোররাতে রেলষ্টেশনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ওই কিশোরীর পরিবার।
অভিযোগ সূত্র জানায়, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। সেখান থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যার পূর্বে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন রোড হতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে মমতাজ খাতুন (ছদ্মনাম) নামের বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও ওই কিশোরীর সন্ধান মেলাতে পারেনি। পরে ভোর রাতে ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন স্থান থেকে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কোন অজ্ঞাত স্থানে ওই কিশোরীকে রাতভর ধর্ষন শেষে, ষ্টেশন সংলগ্ন এলাকায় তাকে ফেলে রেখে যায় ওই কুলাঙ্গররা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওই কিশোরীর পিতা শুকুর আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, এক কিশোরী কে উঠিয়ে নেওয়া এবং সকালে রাস্তায় ফেলে রেখে যাওয়ার ঘটনাটি দুঃখজনক। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি আসামী শনাক্তকরনের কাজ শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024