| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ/ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গণমানুষের প্রাণের দাবি ——— ফরিদা ইয়াসমিন

ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ/ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গণমানুষের প্রাণের দাবি ——— ফরিদা ইয়াসমিন

উজ্জ্বল হোসেন :
রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী আদায়ের লিফলেট কুষ্টিয়ার ভেড়ামারায় বিতরণ করা হয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীরা ভেড়ামারার বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে এই লিফলেট তুলে দেন। বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোস্তাক আহমেদ মিন্টু
যুবদল নেতা মিলন খান সোহেল খান ,স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, রাজু আহমেদ, বিএনপি নেতা নবেল আহমেদ,শরীয়ত উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কালে বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন বলছেন, তারেক রহমান বাংলাদেশের জন্য আশির্বাদ। তিনি অনেক দূরদর্শী একজন নেতা। বাংলাদেশের গভীর সংকট কালে ২০২৩ সালের জুলাই মাসেই তিনি সংকট উত্তরণের জন্য ৩১ দফা ঘোষণা করেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফায় গণমানুষের প্রাণের দাবি গুলো উঠে এসেছে। দাবী গুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ স্বনির্ভর হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024