১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় লালন শাহ্ সেতুর মুখে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে যুবক নিহত

ভেড়ামারায় লালন শাহ্ সেতুর মুখে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে যুবক নিহত

এস এম র‌ওনক :
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ্ সেতুর মুখে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুল চড়া গ্রামের সুজন সরদারের পুত্র অভি সরদার (২০)।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লালনশাহ্ সেতুর সন্নিকটে এ দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে ভেড়ামারায় আসছিল। পথিমধ্যে লালন সেতু অতিক্রম করে ভেড়ামারার অংশে পৌঁছানোর পর সামনে থাকা ট্রাক স্লো করলে পিছনে থাকা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের তলে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024