১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হ‌ওয়ায় এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে ফুলেল শুভেচ্ছা। শহরে আনন্দ মিছিল

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হ‌ওয়ায় এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে ফুলেল শুভেচ্ছা। শহরে আনন্দ মিছিল

ফিরোজ মাহমুদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে মিরপুর-ভেড়ামারা উপজেলার রাজপথের গণমানুষের জননেতা, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে ২নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ভেড়ামারা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম যখন ভেড়ামারা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আসেন, তখন ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়কে বিশাল আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় মিষ্টি বিতরণ মুখ ও মিষ্টি বিতরণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ কে
ফুলের তোড়া, ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় বুকে জড়িয়ে নেতা কর্মীদের আবেগ প্রকাশ করতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024