উজ্জল হোসেন :
জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশকে নিয়ে স্বৈরাচার আওয়ামীলীগের ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশ থেকে পালিয়ে গেলেও ওঁতপেতে বসে আছে। সুযোগ খুঁজছে তারা। আর আমরা সমমনা দল ব্যাস্ত আছি নিজেদের মধ্যে বিভেদ নিয়ে। হাট ঘাট মাঠ দখল নিয়ে। এমন যদি চলতেই থাকে তাহলে খুনি স্বৈরাচাররা স্বাধীনতার প্রকৃত স্বাদ নস্যাৎ করে দেবে। তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি গতকাল বুধবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টির আয়োজনে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নাযক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবীতে ভেড়ামারা উপজেলা জাতীয় পাটি এই জনসভার আয়োজন করে। ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম আবদুল্লাহ চাঁদ মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খাঁন, ঢাকা মহানগর আহবায়ক হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ন মহাসচিব কাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাতীয় পাটির সভাপতি জাহাঙ্গীর আজীজ লালু, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ^াস।