১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ মাজিদ, তাড়াশ: :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বিকেলে তাড়াশ পৌর যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ভবনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রিপন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোন্দকার, আবুল হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, আমিরুল ইসলাম এরশাদ আলী, যুবনেতা লিটন আহম্মেদ,স্বেচ্ছাসেবক দলের হাসান খান,হামিদুল ইসলাম,ছাত্র নেতা ইমরান হাসান আলভী, রয়েল ইসলাম,সাবেক ছাত্রনেতা রাশিদুল ইসলাম প্রমূখ।

প্রধান বক্তা আব্দুল বারিক খোন্দকার বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে।আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোন অপশক্তি যেন কোন প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে আওয়ামী লীগ ও তার দোসররা। জাতীয়তাবাদী শক্তির পক্ষে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024