১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এম এ মাজিদ,তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরজ্জামান মনিকে গ্রেফতার করেছে র‌্যাব।
গত সোমবার দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২এর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ মনিরজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড় বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা মামলায় মনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মনিরজ্জামান মনি তাড়াশ উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন।
এছাড়াও তিনি আওয়ামীলীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারহাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখ করে আরো তিন’শ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অধ্যক্ষ মনিরজ্জামান মনিকে গ্রেফতার করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024