১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবুও কোন ফ্যাসিষ্ট, দখলবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো না———-অধ্যাপক মাওলানা আবুল হাশেম

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবুও কোন ফ্যাসিষ্ট, দখলবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো না———-অধ্যাপক মাওলানা আবুল হাশেম

এস এম রওনক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেছেন, ১৬ বছর আওয়ামীলীগ দেশে ফ্যাসিষ্ট ব্যবস্থা কায়েম করে সারাদেশ কে নরকে পরিনত করেছিল। হত্যা, খুন, গুম, সন্ত্রাস, দখলবাজ, জ¦ালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল। ৫ অগাষ্টের পর সেই অবস্থার যেন হাতবদল হয়ে মাত্র। আরেকটি দল ফ্যাসিষ্ট ব্যবস্থা কায়েম করে ছাত্র জনতার গনঅভ্যুাথানে অর্জিত স্বাধীনতার সুফল ভুলুন্ঠিত করে দিতে উঠে পড়ে লেগেছে। ফ্যাসিষ্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও চক্রান্ত থামায় নি। তারাও দেশকে আরো সংকটে ফেলে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চাই। অধ্যাপক হাশেম বলেন, প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবুও কোন ফ্যাসিষ্ট , দখলবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো না। বাংলার জনগন কোন ফ্যাসিষ্টকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। আগামীর দিন হবে ইসলামের শান্তির দিন। তিনি আজ শনিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর মুকুল ক্লাব মাঠে জামায়াত ইসলাম আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মোকারিমপুর ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা সাইদুল ইসলাম। মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারন সম্পাদকক ডাঃ মিজানুর রহমান’র উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জামায়াতের প্রার্থী, মজলুম জননেতা আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. অধ্যাপক মাওলানা নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো জালাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারেক আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদগ্রাম ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল আহাদ, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক সাগর, ভেড়ামারা পৌর আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল আলম খোকন, হাফেজ হারুন অর রশিদ, উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম প্রমুখ। অনুষ্ঠানে মোকরিমপুর ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024