১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক ৬

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক ৬

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাব ১২ একটি অভিযানিক দল।
আটককৃতরা হলেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ( ৪৬),একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন (৪০) ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪৬) ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,(৪৩) তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ বাবু হোসেন (৪২) আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব ১২।
উল্লেখ্য : ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় এ মামলায় তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার( বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024