রাজু আহমেদ :
কুষ্টিয়ায় দুই মাদকসম্রাট কে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক”সার্কেলের উপপরিদর্শক মোঃ রাসেল কবির এবং সেনাবাহিনীর চৌকষ সেনা অফিসার মেজর রায়হানুল হাসান সহ একটি ফোর্স অভিযানে অংশ নেয়। আটককৃতরা হলো : জগতীর বাড়াদী খালপাড়া এলাকার আমিরুল ইসলাম মন্ডলের
ছেলে মোঃ টোকন মন্ডল (২৯) এবং একই এলাকার পিয়ার আলীর ছেলে পল্লব হোসেন(২১)। সূত্র জানায়, টোকন মন্ডলের শয়ন কক্ষের তৌশকের নিচে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অন্যদিকে পল্লবের ঘরের প্লাস্টিকের ড্রামের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস টাপেএন্টা ডল ট্যাবলেট যায়। আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।