১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত কলেজ ছাত্রীর মৃত্যু

ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত কলেজ ছাত্রীর মৃত্যু

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শোভা খাতুন(১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৪ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বোন জামাই মতিয়ার রহমান। সে ভেড়ামারা বিজিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শোভা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা মৃত ইয়াদ আলীর কন্যা।
মতিয়ার রহমান জানিয়েছেন, গত ৩-৪ দিন ধরে শোভা অসুস্থ। গত দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজেটিভ আসে। তখনই তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার আমরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আজ ভোররাত ৪টায় সেখানে মারা যায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মিজানুর রহমান বলেন, ভেড়ামারাতে এটাই ডেঙ্গু আক্রান্ত কোন রোগীর প্রথম মৃত্যু। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হাওয়য় তাকে আমরা রেফার্ড করেছি। ডেঙ্গুর সকল লক্ষণই তার ভিতরে ছিল। বিগত ১০ দিনে এখানে ২৪টির মত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এখনো ৪ চিকিৎসা নিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024