১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ৩:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ২৪ ঘন্টার মধ্যে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টার মধ্যে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

এস এম র‌ওনক:

কুষ্টিয়ার মিরপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেলওয়ে ব্রিজ এলাকায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধর ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। গতকাল (শনিবার) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রোববার সকাল ৯টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ সনাক্ত করি।

এর আগে গতকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ফুলবাড়ীয়া মাঠ নামক স্থানের রেললাইনের ওপর থেকে ট্রেন থেকে পড়ে গিয়ে আব্দুল হালিম বিশ্বাস (৬০) নামের এক দিনমজুর মারা যান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024