| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
উপজেলা প্রশাসনের আয়োজনে ভেড়ামারায় পবিত্র ঈদ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

উপজেলা প্রশাসনের আয়োজনে ভেড়ামারায় পবিত্র ঈদ-মিলাদুন্নবী (সা.) উদযাপন

শাহ্ জামাল :
আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরুষ্কার বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে ভেড়ামারায় উদযাপিত হলো পবিত্র ঈদ-মিলাদুন্নবী (সাঃ)। ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কুষ্টিয়া জেলা জামাতের তথ্য প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, ভেড়ামারা আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এস্কেন্দার আলী, আলহাজ্ব্ হাফেজ আব্দুল হামিদ, আলহাজ্ব হাফেজ মকবুল হোসেন পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসা সুপার মোঃ মাসুদ করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক। অনুষ্ঠিনে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেন পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ আব্দুল্লাহবিন নজরুল। সে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024