শাহ্ জামাল :
দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন কে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। গতকাল রবিবার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে সাফ ফুটবল দলের গোলরক্ষক মাহিনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এবং সম্মামনা কেষ্ট তুলে দেওয়া হয়।
ভেড়ামারার কৃতি সন্তান বাহিরচর ইউনিয়ন’র বারোদাগ ফেরিঘাট এলাকার জিয়ারুল ইসলাম’র পুত্র ইসমাইল হোসেন মাহিন। ভেড়ামারার জুভেনষ্টাস ক্লাবের কৃতি খেলোয়ার হিসাবে ২০১৯ সালে স্থান করে নেয় বিকেএসপিতে। সেখানে নিয়মিত অনুশীলনের পর স্থান করে নেয় বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২০ জাতীয় দলে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যায়। সেখানে নেপাল কে ৪-১ গোলে নেপাল কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ইসমাইল হোসেন মাহিন ২০১৮ সালে ভেড়ামারার জুভেনষ্টাস ক্লাবের হয়ে ফুটবল খেলা শুরু করেন ভেড়ামারার গ্যারেজ মাঠ-এ। ২০১৯ বিকেএসপিতে ভর্তির সুযোগ লাভ করে। এরপর ২০২২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অনুর্ধ ১৭-সাফ গেমস শ্রীলঙ্কায় এবং ২০২৩ সালে নেপাল এবং ২০২৪ সালে সাফ গেমস এ চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেন। আগামী ১৮ সেপ্টেম্বর অনুর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে মাহিন ভিয়েতনামে ফুটবল খেলতে যাওয়ার কথা রয়েছে।
ভেড়ামারার কৃতি সন্তান’র এমন বিরোচিত অর্জনে আনন্দে ভাসছে ভেড়ামারাবাসী। উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আকাশ কুমার কুন্ডু মাহিনের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে। এসময় তার হাতে সম্মামনা কেষ্ট তুলে দেন তিনি। এছাড়াও জুভেন্টাস ক্লাব কে ২টি ফুটবল উপহার দেন। এসময় দৈনিক যুগান্তর’র সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মাহিন কে সর্বোচ্চ দামী এক জোড়া বুট এবং সাথী ফুড পার্কের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীম ৫টি ফুটবল এবং ১ সেট ব্লেজার উপহার দেওয়ার ঘোষনা দেন।