১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৮:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল শান্তি সমাবেশ/ ১৬ বছরের আওয়ামী দুঃশাসন, রুগ্ন অর্থনীতি ১৬ দিনে নয় ১৬ মাসেও ফিরিয়ে আনা সম্ভব নয় …..নায়েবে আমীর আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল শান্তি সমাবেশ/ ১৬ বছরের আওয়ামী দুঃশাসন, রুগ্ন অর্থনীতি ১৬ দিনে নয় ১৬ মাসেও ফিরিয়ে আনা সম্ভব নয় …..নায়েবে আমীর আব্দুল গফুর

উজ্জল হোসেন :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও নায়েবে আমীর, কুষ্টিয়া-২(ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াতের নমিনী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বলেছেন, ১৬ বছরের আওয়ামী দুঃশাসন ১৬ দিনে নয় ১৬ মাসেও দূর করা সম্ভব নয়। রুগ্ন অর্থনীতি, ধ্বসে পড়া সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনতে, প্রয়োজনীয় সংস্কারের জন্য যৌত্তিক সময় দেওয়া প্রয়োজন অন্তবর্তীকালীন সরকারকে। তিনি গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ভেড়ামারার সাতবাড়ীয়া বাসষ্টান্ডে অনুষ্টিত বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। রক্তের ¯্রােতের উপর অর্জন করা স্বাধীনতা কে ভুলন্ঠিত হতে দেওয়া হবে না এমন হুশিয়ারী উচ্চারন করে তিনি আরো বলেন, একদল তড়ি ঘড়ি করে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার নেশায় বিভোর হয়ে উঠেছে। ষড়যন্ত্র, লুটপাট, জুলুমের পথ বেঁছে নিয়েছে। ছাত্ররা সজাগ আছে। তারা সেই স্বপ্ন কখনই বাস্তবায়ন হতে দেবে না। তিনি বলেন, আদল এবং ইনসাফপূর্ন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াত ইসলামী বদ্ধ পরিকর।
ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা তথ্য ও মিডিয়া সম্পাদক ড. অধ্যাপক নূরুল আমীন জসিম, ভেড়ামারা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জালাল আহমেদ, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হাফেজ হারুনার রশিদ, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক রুস্তুম আলী, অর্থ বিষায়ক সম্পাদক তারেক রহমান, সহ সম্পাদক তারিক আহমেদ, উপজেলা শিবির সভপতি মোঃ মুরসালিন, সাধারন সম্পাদক সবুজ হোসাইন, অর্থ সম্পাদক সোহেল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024