নোমান জহির :
কুষ্টিয়ার ভেড়ামারায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে আজ দুপুর ১২ টার সময় নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেক্ষাপট এবং মাসিক আইন-শৃঙ্খলা রক্ষার মিটিংয়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম, জেলা জামাতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. অধ্যাপক নুরুল আমিন জসিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।