১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বিভিন্ন পুকুরে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত

ভেড়ামারায় বিভিন্ন পুকুরে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত

উজ্জল হোসেন :
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল বুধবার সকাল থেকে বিভিন্ন পুকুরে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের অধীনে রাজস্ব বাজেটের আওতায় অভ্যান্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সার্বিক তত্বাবধায়নে ভেড়ামারা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী, ঢাকা মৎস্য ভবনের সহকারী পরিচালক মোছাঃ সালমা আক্তার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক, সোহেল রানা ভূঁই বাবু, বিপ্লব মালিথা প্রমুখ। ভেড়ামারা উপজেলা পরিষদের বড় পুকুর, উপজেলা পরিষদ’র ছোট পুকুর, ধরমপুরে বনবিভাগের পুকুর, ফয়জুল্লাপুর আশ্রায়ন পুকুর, সোলাইমান শাহ দরবার শরিফ পুকুর, জুনিয়াদহ বড় মসজিদ পুকুর, বাহিরচরের জিকে ক্যানেল, বাহিরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম পুকুরে, ১৬ দাগ উত্তরপাড়া ঈদগাহপুকুর, পশ্চিম বাহিরচর ১২ মাইল কওমিয়া মাদ্রাসা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024