১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১০:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
শহীদদের রক্তের বিনিময়ে দেশে একটি ইনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হবে ———-ডা. শফিকুর রহমান

শহীদদের রক্তের বিনিময়ে দেশে একটি ইনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হবে ———-ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে। সরকারের দীর্ঘ অপশাসনে দেশের মানুষ ক্লান্ত ছিল। আজ তারা মুক্তি পেয়েছে। এই মুক্তির পেছনে দেশের তরুণ সমাজ দ্বিধাহীন চিত্তে রক্ত ঢেলে দিয়েছে। জীবনকে মূল্যহীন করে দেশের জন্য লড়ছে। তাদের মূল্য আমরা দিতে পারবো না। তবে তাদের রক্তের বিনিময়েই এই দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। যেখানে প্রত্যেকের অধিকার স্বীকার করা হবে। যেখানে কোনো হাহাকার থাকবে না। শোষণ থাকবে না। দুর্নীতি, লুটপাটের অস্তিত্ব পাওয়া যাবে না।

গতকাল শুক্রবার সকালে নরসিংদীতে স্থানীয় কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী নরসিংদীর ১৯ শহীদ পরিবারের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নরসিংদী জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, নরসিংদী জেলা সেক্রটারি অধ্যাপক মকবুল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামি ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম, শহর শাখার সভাপতি রুহুল আমিন প্রমুখ।

আমীরে জামায়াত বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছে, এই তরুণদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। যে মা-বাবা এই তরুণদের জন্ম দিয়েছেন তারাও সৌভাগ্যবান। তাদের কারণেই আজ দেশের পটপরিবর্তন হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি দায়িত্ব পালন করব। এখন এসেছি, পরেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সবসময়ই সোচ্চার। আজকে বিপ্লবোত্তর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে। জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লর সুফল না পাওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বানভাসি মানুষের জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের পানিতে আজকে আমরা ডুবে মরতেছি। হু হু করে পানি বাড়ছে। বানভাসীদের রক্ষায় প্রত্যেককেই মানবিকতার দিক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নরসিংদীর ১৯ জন শহীদের পরিবার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আমীরে জামায়াত তাদের প্রত্যেকের সাথে কথা বলেন। তাদের সমস্যা শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রোগ্রাম শেষে আমীরে জামায়াতের পক্ষ থেকে প্রতি পরিবারকে দুই লক্ষ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। নরসিংদী সংবাদ পাঠিয়েছেন, আসাদুজ্জামান পলাশ ও একে এম রেজাউল করিম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024