১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১১:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা, আসামি ৩২০০

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা, আসামি ৩২০০

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেছেন। মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৩২শ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান মানবজমিনকে জানিয়েছেন, ঘটনার ১১ দিন পর সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩২শ জনকে আসামি করে মামলা করা হয়েছে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের হাজার-হাজার নেতাকর্মী। এতে বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যান চলাচল। সেখানে যানবাহনে ভাঙচুর ও যানমালের ক্ষতি হতে পারে এমন সংবাদ পাওয়ার পর সেনাবাহিনীর দুটি টহল টিম ঘটনাস্থলে যায়। সেনাসদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সেনাসদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা।
ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর দুটি অস্ত্র। এ ঘটনায় আহত হন ৯ জন সেনাসদস্য।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024