১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ২:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বিএনপি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের মতো সন্ত্রাসী সংগঠন নয় এটা প্রমান করতে হবে ……..এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

বিএনপি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের মতো সন্ত্রাসী সংগঠন নয় এটা প্রমান করতে হবে ……..এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

ফিরোজ মাহমুদ :
খুন, গুমের মূল অপরাধী, স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে ভেড়ামারা উপজেলা বিএনপি মোটরসাইকেল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। ৩ দিন ব্যাপী অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিনে ভেড়ামারা পৌরসভা ও ৬টি ইউনিয়নে এই কর্মসূচী পালন করে দলটি। ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজার নেতৃত্বে বিকাল সাড়ে ৪টার সময় কোচষ্টান্ড সংলগ্ন দলীয় কার্য্যালয় থেকে মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোচষ্টান্ডে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এ সময় তিনি বলেন, ৫ অগাষ্টের বিজয়ের পর সহিংসতা রুখে দেওয়া ছিল আমাদের সবচেয়ে বড় সফলতা। এখন শান্তির ভেড়ামারা বিরাজমান। বিএনপি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের মত সন্ত্রাসী সংগঠন নয়, এটা প্রমান করতে হবে। সকল বাধা পেরিয়ে বাংলাদেশ কে এক উন্নত শিখরে নিয়ে যেতে হবে আমাদের। এসময় উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, বিএনপি নেতা আনোয়ারুল আজীম বাবু, শফিকুল ইসলাম ডাবলু, বিশু মন্ডল, রবিউল সরকার, মজিবর রহমান বাবু মন্ডল, সাইফুল ইসলা রোকন, নাজির হোসেন, বিপ্লব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024