উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্প্রতিবার দুপুর ১২টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনঅভ্যুথানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংখ্যালঘ্যুদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ভেড়ামারায় শান্তি প্রতিষ্টার লক্ষ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন ভেড়ামারা উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় আহবান করে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র কার্য্যালয়ে বৃহস্প্রতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশনেন, ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরাআনে পিএইচডি ডিগ্রী অর্জন কারী ইসলামী ব্যাক্তিত্ব ও রাজনৈতিক ড. অধ্যাপক মাওলানা নুরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জালাল উদ্দীন, সাধারন সম্পাদক রুস্তুম আলী, বায়তুল মাল সম্পাদক তারেক রহমান, প্রচার সম্পাদক তারেক হোসেন, পৌরসভা জামায়াতের আমীর হাবিবুর রহমান, ভেড়ামারা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি প্রমুখ। মতবিনিময় সভায়, সকল ধরনের সহযোগিতার ঘোষনা দিয়ে মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, একটানা ১৬ বছর স্বৈরাচারী ষ্টাইলে দেশ পরিচালনা করেছিল শেখ হাসিনা সরকার। রাতের ঘুম হারাম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আমি নিজেও আজ ১৬ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। জুলুমবাজ স্বৈরাচারী সরকার কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী সহ অসংখ্য আলেম ওলামা দের বিনা অপরাধে হত্যা করেছে। খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। মানুষের বাক স্বাধীনতা হরন করে একনায়কতন্ত্র প্রতিষ্টার মাধ্যমে প্রশাসন কে হুকুমের দাসে পরিনত করেছিল। যার কারনে আজ পুলিশ প্রশাসন কে মানুষের শুত্রুতে পরিনত করেছে। তিনি বলেন, বিজয়ে আনন্দের সুযোগে কোন তৃতীয় পক্ষ যেন স্বাধীনতার অর্জন ম্লান করে দিতে না পারে সে দিকে জামায়ত ইসলামীর তীক্ষ দৃষ্টি রয়েছে। তিনি প্রশাসন কে উদ্দ্যেশ করে বলেন, সকল ধরনের সহযোগিতা করতে জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে। অধ্যাপক নূরুল আমীন জসিম বলেন, প্রশাসন যে সহযোগিতা জামায়াত ইসলামীর কাছে চাইবে, সেই সকল সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমরা চাই শান্তির ভেড়ামারা প্রতিষ্টিত করতে।