১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার রাজপথ দখলে নিয়েছে মেধাবী শিক্ষার্থীরা

ভেড়ামারার রাজপথ দখলে নিয়েছে মেধাবী শিক্ষার্থীরা

শাহ্ জামাল :
কোটা বৈষম্য নিরসন কল্পে আইন পাস, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারার রাজপথে নেমে আসে ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের গোডাউন মোড়ের প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা ভেড়ামারা দৌলতপুর মহাসড়ক দখলে নেই। এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে দুপুর ৩ টা ৩০ মিনিটে ভেড়ামারা বাস স্ট্যান্ড শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে ক্রমশ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। ভেড়ামারা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, বি জি এম ডিগ্রী কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেই। এ সময় তুমি কে, আমি কে , রাজাকার- রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার- স্বৈরাচার স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে।
মিছিলে ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। বাসস্ট্যান্ড থেকে শুরু করে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024