১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
পিএম কলেজে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর দৌলতপুরে এইচএসসি পরীক্ষার্থীদের হামলা

পিএম কলেজে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর দৌলতপুরে এইচএসসি পরীক্ষার্থীদের হামলা

হাসানুজ্জামান কাকন :
কুষ্টিয়ার দৌলতপুরে উপবৃত্তির টাকার দাবিতে পিএম কলেজের (ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ) এইচএসসি পরীক্ষার্থীরা হামলা চালিয়ে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর ও অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপননগর ইউনিয়নের পিএম কলেজে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পিএম কলেজের শিক্ষকরা জানান, ২০২৪ সলের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৫জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসে। এরমধ্যে মাত্র ৫জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পান। বাঁকীরা উপবৃত্তির টাকা না পাওয়ায় কলেজ চত্বরে সমবেত হয়ে অধ্যক্ষের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অধ্যক্ষকে লঞ্ছিত করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ না করার শর্তে পিএম কলেজের প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, উপবৃত্তির টাকা না পাওয়া ৭০জন শিক্ষার্থী বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এসে অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা অধ্যক্ষের টেবিল, সিসি ক্যামেরা, দরজা ও জানালা ভাংচুর করে এবং অধ্যক্ষকে লাঞ্চিতও করে। পরে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে। এইচএসসি পরীক্ষার্থী জাকির হোসেন, কিরণ ও মিশনের নেতৃত্বে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে ওই শিক্ষক উল্লেখ করেন।
হামলার বিষয়ে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, মন্ত্রনালয় থেকে উপবৃত্তির টাকা না আসায় শিক্ষার্থীরা আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তারা সকলেই আমার ছাত্র। কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা যাতে দ্রুত পাই সে বিষয়ে মন্ত্রনালয়ের সাথে যোগযোগ অব্যাহত রেখেছি।
পিএম কলেজে ভাংচুরের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, উপবৃত্তির টাকা না পাওয়া নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝির একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে হামলা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। কলেজ থেকে শিক্ষক শিক্ষার্থীর চলে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024