শামীমুল হক শামিম :
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রাম। একটি রাস্তার জন্য প্রায় ২০ বছর নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন অত্র অঞ্চলের মানুষ। বহু উদ্যোগ নিয়েও সমস্যার সমাধান হয়নি। এলাকার মজিবুর রহমান ভাদু এবং শাজাহান আলীর জমির সীমানা নিয়েই মূলত বিবাদমান সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নেই। বিষয়টি ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র দৃষ্টি গোচর হলে তিনি সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। দুই পক্ষের সাথে নানাভাবে আলোচনা আর চেষ্টার পর গত শনিবার সকালে বিবাদমান সমস্যা দূর হয় । এসময় হাতুড়ি দিয়ে প্রাচীর ভেঙে মুন্সিপাড়া তজিমুদ্দিন সড়কের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহমত উল্লাহ, ৩ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান কচি, ৯নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম, মুন্সিপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান বুদু প্রমুখ।