শামিমুল হক শামীম :
ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, সন্ত্রাস, মাদক এবং বাল্যবিবাহ রোধ করে সরকারের এই তিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। সরকার ইতোমধ্যেই সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে কাজ শুরু করে দিয়েছে। বাল্যবিবাহ এক ধরনের সামাজিক ব্যাধি। ব্যাপক প্রচারনা এবং সচেতনার মাধ্যমে বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি শুক্রবার রাতে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর ২ নং ওয়ার্ডে সবুজ সংঘ ক্লাব আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন, ভেড়ামারার ফারাকপুর এলাকার সবুজ সংঘ ক্লাব সরকারের এই ৩টা এজেন্ডা নিয়েই কাজ করছে। তাদের সাথে একাত্বা ঘোষনা করে, তাদের মাধ্যমে এই কাজ গুলো বাস্তবায়নের পদক্ষেপ নেবো। এব্যাপারে যুব সমাজ কে আরো উদ্দ্যোগী হয়ে এগিয়ে আসার আহবান জানান। সবুজ সংঘ ক্লাবের সভাপতি মমতাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে, সহ-সভাপতি শাহিনুজ্জামান শাহিন’র সার্বিক তত্বাবধায়নে এবং নাহিদ রেজা রাসেল’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, হাজী আফছার উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সান্টু, আব্দুল কাদের টিপু, আব্দুল লতিফ মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সবুজ সংঘ ক্লাবের জাহিদুল ইসলাম, রনি আহমেদ, রাসেল আহমেদ নয়ন, পারভেজ রতন, আব্দুল্লা আল নোমান প্রমুখ।