১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার বাহাদুরপুরে আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তারা/ বাহাদুরপুর ইউনিয়নবাসীর স্বার্থে আবু হেনা মোস্তফা কামাল মুকুল কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে

ভেড়ামারার বাহাদুরপুরে আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তারা/ বাহাদুরপুর ইউনিয়নবাসীর স্বার্থে আবু হেনা মোস্তফা কামাল মুকুল কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে

শাহ্ জামাল :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নবাসীর নয়নের মনি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক। ২০০৯ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে অভিভাবক শূন্য হয়ে পড়ে বাহাদুরপুরবাসী। এরপর থেকে আর কোন যোগ্য নেতা হাল ধরে অবহেলিত এই ইউনিয়ন কে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যেতে পারেনি। আবু হেনা মোস্তফা কামাল মুকুল কর্মী বান্ধব যোগ্য একজন নেতা। কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এ ইউনিয়নের হাল ধরেছেন। প্রতিটি গ্রামের মসজিদ, মাদ্রসা, ঈদগাহে তার উন্নয়নের স্বাক্ষর রয়েছে। বাহাদুরপুর ইউনিয়নবাসীর স্বার্থেই তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে হবে। আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ায় আয়োজিত আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
বৃহস্প্রতিবার সন্ধ্যায় আয়োজিত সভায় বিজেএম গ্রুপ ফুটবল একাডেমীর চেয়ারম্যান, মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সু-পুত্র আলহাজ¦ রুবেল মাহমুদ রতন বলেন, আবু হেনা মোস্তফা কামাল মুকুল নির্বাচিত হলে আমরা বাহাদুরপুর ইউনিয়নবাসী একজন যোগ্য অভিভাবক পাবে। তিনি আমাদের উন্নয়ন উপহার দেবেন। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান আজাদ বলেন, তিন তলায় রয়েছেন কুষ্টিয়া-২ আসনের এমপি কামারুল আরেফিন। নীচতলায় রয়েছেন আমাদের চেয়ারম্যান সোহেল রানা পবন। মাঝখানে ভাঙ্গা সিড়ি। নীচ তলা থেকে তিন তলায় দ্রুত উঠতে হলে ২য় তলা মুজবুত করা দরকার। মুকুল কে বিপুল ভোটে নির্বাচিত করে ২য় তলা মজবুত করতে চাই। উন্নয়নের জন্য, বাহাদুরপুর বাসীর ভাগ্য পরিবর্তনের জন্য উপজেলা চেয়ারম্যান হিসাবে মুকুল’র বিজয় নিশ্চিত করতে হবে। প্রবীন ব্যাক্তিত্ব শামসুদ্দীন আহমেদ বরেন, কাল থেকেই নির্বাচনী মাঠে নেমে পড়–ন। এ নির্বাচন আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন। আত্বীয় স্বজন, বনধু, বান্ধবের কাছে ম্যাসেজ টি পৌছে দিন। মুকুল কে ক্রাউন সাকসেস বিজয় উপহার দিতে চাই।
নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামিম আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম নজু, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু দাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রাইম। সভায় বক্তব্য রাখেন, বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান, সাবেক মেম্বার নাজির হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান সহ প্রতিটি ওয়ার্ডের মেম্বার এবং আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল মুকুল বাহাদুরপুর ইউনিয়নবাসীর প্রতি আস্থা রেখে বলেন, আপনাদের স্বপ্ন পূরনে আমি সব কিছু করবো। একজন উপজেলা চেয়ারম্যানের অনেক কাজ করার ক্ষমতা রয়েছে। আপনাদের সাথে নিয়ে বাহাদুরপুর বাসীর ভাগ্যে ইনশাল্লাহ পরিবর্তন করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024