শামিমুল হক শামীম:
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
বহু জল্পনা কল্পনার এই নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়েও শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি বিএনপি, জামায়াত ইসলামী এবং জাসদ । শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু এবং আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা মুকুল। ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন । বর্তমান ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, আ খ ম গোলাম ফারুক মাষ্টার, সাংবাদিক আরিফুজ্জামান লিপটন, তৌহিদুল ইসলাম লাল্টু, নুর আলম, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, জাসদ নেতা মিনারুল ইসলাম এবং রাজিবুর রহমান। এছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া এবং নার্গিস আক্তার।