১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ৩:১৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ভয়াবহ আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ

ভেড়ামারায় ভয়াবহ আগুনে পুড়ল ৫০ বিঘা পানের বরজ

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় আবারো পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়া নামক জায়গায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় মূহুর্তে প্রায় ৫০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ জন কৃষকের প্রায় ৪ হাজার পিলি পানের বরজ পুড়ে যায়। ৩ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় আগুনের সূত্রপাত ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির পানের বরজে অগ্নিকাণ্ডের প্রথম সূত্রপাত হয়। তীব্র দাবদাহের কারণে অতি দ্রুত সময়ের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাথে এলাকাবাসী চেষ্টা করে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ বিঘা বরজের ৪ হাজার পিলি পান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘ধারনা করা হচ্ছে শ্রমিকদের অসাবধানতা ও তীব্র দাবদাহের কারণে এ ঘটনা ঘটতে পারে। কারন অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেছেন, ‘বেলা সাড়ে ১১ টার সময় আগুনের সূত্রপাত হয়েছে শুনেই আমি ঘটনাস্থলে এসেছি।এলাকাবাসী সূত্রে শুনেছি ৪০-৫০ বিঘা পান বরজপুরে একেবারে ছায় হয়ে গেছে । উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য। আমরা সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা করব।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024