আশিক মাহমুদ :
ভেড়ামারার মাহমুদা ক্লিনিকের স্বত্বাধিকারী সাহেদ আহমেদ গামা এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জ্বল এর মাতা মাহমুদা বেগম (৮৪) গতকাল বুধবার রাত পৌনে দশটার দিকে বার্ধক্য জনিত কারণে ভেড়ামারাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, কন্যা নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী ব্যক্তিদের রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভেড়ামারার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। রাতে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই অসংখ্য গুনগ্রাহী ব্যক্তিরা তার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান । আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জিকে কলোনী মসজিদ সংলগ্ন মাঠে জানাযা নামাজ শেষে ফারাকপুর গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে।