এস এম রওনক:
কুষ্টিয়ার বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ’র বর্ন্যাঢ্য আয়োজনে ইফতার মাহফিল উইথ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ভেড়ামারার ফুডল্যান্ড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র মাহে রমজান’র দীপ্ত শ্লোগানে রহমত, বরকত ও মাগফেরাতের পবিত্র এই মাসের ১৯ তম দিনে ইফতার মাহফিলের আয়োজন করে পত্রিকাটি।
কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জামাল’র সভাপতিত্বে এবং পত্রিকাটির স্টাফ রিপোর্টার এস এম রওনক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের ভেড়ামারা সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবু তাহের মিসবাহ। মুক্ত চিন্তার অগ্রদূত কুষ্টিয়ার মুখ’র বর্ন্যাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আব্দুল হান্নান, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়ার মুখ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি আসমান আলী, মেহেরপুর অগ্রনী ব্যাংকের সাবেক ম্যানজার ও বিশিষ্ট লেখক রমজান আলী,মেহেরপুর প্রতিনিধি ও ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার , শামীমুল হক শামীম, সারোয়ার হোসেন, সাজেদুর রহমান নয়ন, ইলিয়াস হুসাইন খোকন, সাজ্জাদ হোসেন (মিরপুর), রোকনুজ্জামান রনি, সোহেল রানা (কুষ্টিয়া), আবু তাহের মিসবাহ (রাজবাড়ী), আখেরাত হোসাইন (কুষ্টিয়া), মুসাবুল হক (দৌলতপুর) প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ, জাতির এবং রাষ্ট্রের কল্যাণ করতে পারে সাংবাদিকরা। তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের মাধ্যমে আমরা তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পেয়ে থাকি এবং আমরা কাজ করি। আগামীতে সাংবাদিক সমাজ এ ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। আইন-শৃঙ্খলার প্রভুত উন্নয়নের স্বার্থে কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিকরাও আমাদের সঙ্গে একীভূত হয়ে কাজ করবেন বলে আশা করেন প্রধান অতিথি।