স্বাধীনতা ডেক্স :
আদালতের নির্দেশে অবশেষে স্থগিত হলো বহুল আলোচিত ভেড়ামারা প্রেসক্লাবের অবৈধ দখলদারদের নির্বাচন। গত ৭ মার্চ কুষ্টিয়ার বিজ্ঞ আদালত নানা নথিপত্র যাচাই বাছাই করে কাঙ্খিত এই রায় দেন। বৃহস্প্রতিবারই নির্বাচন সংশ্লিষ্ট ৩ কর্মকর্তা এবং প্রেসক্লাবের সভাপতি দাবীদার আমিরুল ইসলাম মান্নানের কাছে আদেশের কপি পৌছে দিয়েছে আদালত কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরে এসেছে ভেড়ামারার প্রকৃত সাংবাদিকদের মাঝে।
সম্প্রতি রাজনৈতিক মদদপৃষ্ট একটি কুচক্রী মহলের নগ্ন থাবায় তালা ভেঙে দখল হয়ে যাওয়া ভেড়ামারা প্রেসক্লাবের অবৈধ দখলদাররা প্রহসনমুলক নির্বাচনের আয়োজন করে। রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশনার’র দায়িত্ব দেওয়া হয় ভেড়ামারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শাম্মি শিরীন, সদস্য করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ ফেরদৌসী কে।
অবৈধ দখলদারদের এই নির্বাচন স্থগিত চেয়ে এবং সকল সাংবাদিকদের অংশগ্রহনে একটি সুষ্টু নির্বাচনের দাবীতে
ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারী কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ২৮। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয়। এরপরই অবৈধ দখলদারদের বৈধতা দিতে অতি উৎসাহী নির্বাচন কমিশনার মৎস্য কর্মকর্তা শাম্মি শিরীন, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ ফেরদৌসী এবং কমিটির সভাপতি আমিরুল ইসলাম মান্নানকে কারন দর্শানোর নোটিশ প্রেরন করেন। সময় বেঁধে দেওয়া হয় ৩ কর্ম দিবস। এ সময়ের মধ্যে সন্তোষজনক কারন জানাতে ব্যার্থ হওয়ায় গত ৫ মার্চ দীর্ঘ শুনানী হয়। এরপর ভেড়ামারা প্রেসক্লাবের অবৈধ নির্বাচন স্থাগিত করে রায় ঘোষনা করেন বিজ্ঞ ভেড়ামারা সহকারী জজ আদালত’র ম্যাজিষ্ট্রেট। গত ৭ মার্চ রায়ের কপি সাংবাদিকদের হস্তগত হয়।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ভেড়ামারা প্রেসক্লাব ১৯৭২ সালে ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শক্তিশালী গঠনতন্ত্র মোতাবেক ৩ বছর মেয়াদি কমিটি কখনো ভোটের মাধ্যমে কখনো সর্বসম্মতিক্রমে গঠিত হয়ে আসছে। এভাবে চলমান কমিটি থাকাবস্থায় গত ১৯ জুলাই ২০২২ ইং তারিখ বিকেলে রাজনৈতিক মদদে একটি কুচক্রি মহল প্রেসক্লাবের তালা ভেঙে দখল করে নেয় সাংবাদিকদের সবচেয়ে সম্মানিত স্থান প্রেসক্লাব। এরপর প্রেসক্লাবের লোগো ব্যবহার করে সম্পুর্ন অন্যায়ভাবে একটি ভুয়া কমিটি গঠন করে। এ বিষয়ে প্রকৃত কর্মরত সাংবাদিকদের চরম ভাবে বিব্রত অবস্থায় পড়তে হয়। এর সুরাহ চেয়ে সুষ্টু এবং সুস্থ ধারায় সাংবাদিকতার চর্চার দাবী করে প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করে লিখিত এবং অলিখিত ভাবে দাবী করা হয়। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ এবং কুষ্টিয়া-২ আসনের সাবেক সাংসদ হাসানুল হক ইনু’র দৃষ্টি গোচর করা হয়। কিন্তু কোন ভাবে সুস্থ ধারায় ফেরানো যায়নি অবৈধ দখলদারদের। সম্প্রতি কর্মজীবী সাংবাদিকদের এড়িয়ে দখলদার প্রেসক্লাবের অবৈধ কমিটি একতরফা নির্বাচনের নামে প্রহসনমুলক একটি কমিটি গঠনের প্রচেষ্টা চালানো লক্ষ্যে বির্তকিত নির্বাচনের আয়োজন করে। এর প্রেক্ষিতেই সাংবাদিক আরিফুজ্জামান লিপটন বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ভেড়ামারাতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিতের রায় দেন।