শামিমুল ইসলাম শামিম :
কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এস্যোসিয়েশন’র আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্য্যালয় দি পপুলার ডায়গনষ্টিক সেন্টারে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক ওনার্স এস্যোসিয়েশনের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান’র সভাপতিত্বে এবং মাহমুদা ক্লিনিকের মালিক ও সংগঠনের সাধারন সম্পাদক শাহেদ আহমেদ গামা’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, আলজামী (প্রাঃ) হাসপাতালের পরিচালক এসএম আল হাদী, জননী ক্লিনিক ও মা মনি ডায়াগনষ্টিক সেন্টারের মেসবাহ হোসেন লাবলু, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের প্রভাষক সাইফুল ইসলাম, হাসিয়ারা ক্লিনিক’র ওহিদুল ইসলাম, শিল্পী ক্লিনিকের সৌমিক আহমেদ, নিরাময় ডায়াগনষ্টিক সেন্টারের আবু বক্কর সিদ্দিক, স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, আল নূর ক্লিনিকের মনিরুল ইসলাম, নয়ন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আসানুল হক নয়ন, স্বাস্থ্য সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ইব্রাহিম হোসেন মজনু, মা ডিজিটাল ল্যাব’র এ এম আলী আহমেদ, বিশ্বাস ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জগলুর রহমান লিটন, দরদ ক্লিনিক’র মারুফ আহমেদ তুষার প্রমুখ।