রোকনুজ্জামান রনি :
কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঔষুধ কোম্পানীর একজন প্রতিনিধি নিহত হয়েছে। আবু হাসান (৩০) নামের ওই যুবক গ্লোব ফার্মাসিটিক্যালস এ কর্মরত ছিল। সে ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের মতলেব আলীর পুত্র। গতকাল সোমবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে ১২মাইল এলাকার মিজান ফ্লিলিং ষ্টেশনের সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দ্রুতগামী ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় আবু হাসান। এ ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।