১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৮:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
স্বতন্ত্র নির্বাচন করবে ইমরান খানের দল

স্বতন্ত্র নির্বাচন করবে ইমরান খানের দল

স্বাধীনতা ডেক্স :
নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নেয়ার পর কঠিন এক সময়ের মুখোমুখি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। এক্ষেত্রে যদি তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে পিটিআই স্বতন্ত্র নির্বাচন করবে। ইমরান খান এখন আদিয়ালা জেলে বন্দি। সেখান থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন ব্যারিস্টার গওহর আলি খানকে। শনিবার রাতে গওহর আলি খান বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। তিনি বলেন, আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীক সহ একটি তালিকা প্রকাশ করবো আমরা। রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
যেকোন নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেহেতু পিটিআইয়ের এখন কোন একক প্রতীক নেই, তাই তাদের প্রতীক নিয়ে বা কে পিটিআইয়ের প্রার্থী তা নিয়ে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ প্রতীক বাতিল করে পাকিস্তান নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের রায়কেই বহাল রাখে। তারপরও নির্বাচন থেকে সরে যাবে না পিটিআই। তারপরও তেহরিকে ইনসাফ নাজরিয়াতির (পিটিআই-এন) দলের প্রতীকে নির্বাচন করার পরিকল্পনা করেছিল পিটিআই। কিন্তু চেয়ারম্যানের দায়িত্বে থাকা গওহর আলি খান তাদের সঙ্গে কোনো চুক্তি করতে পারেননি।
এক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়। বলা হয়, এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে না। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়কে গওহর আলি খান বিতর্কিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই রায় গভীরভাবে হতাশাজনক। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে তার দল। শুধু পিটিআইয়ের প্রতীক কেড়ে নেয়া হয়েছে এমন নয়। একই সঙ্গে গওহর আলি খানের চেয়ারম্যান পদও বাতিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024