১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৮:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
২২ দিন পর জীবিত উদ্ধার হলো ভেড়ামারার ব্যাংক কর্মকর্তা

২২ দিন পর জীবিত উদ্ধার হলো ভেড়ামারার ব্যাংক কর্মকর্তা

শাহ্ জামাল :
কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ হওয়া ব্যাংকার রাজিবুল ইসলাম রাজু (৪০) কে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার ভোররাতে ব্যাংকারের বড় ভাই রাহাতুল ইসলাম ঝন্টুর কাছে তাকে হস্তান্তর করা হয়। সে ভেড়ামারার বামনপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র। গত ২২ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
জানা গেছে, রাজিবুল ইসলাম রাজু কুমারখালী পূবালী ব্যাংক’র সিনিয়র অফিসার ছিলেন। চাকুরীর পাশাপাশি ওখানেই ভাড়া বাসায় থাকতেন তিনি। গত ২২শে ডিসেম্বর শুক্রবার সকালে নিজ বাড়ি ভেড়ামারায় আসার পথে তিনি নিখোঁজ হন। ওইদিন রাতেই কুমারখালি থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী রায়হানা পারভীন।
তৎকালীন সময়ে রায়হানা পারভীন জানিয়েছিলেন, পারিবারিক কোলহের কারনে তিনি দুই সন্তান নিয়ে মাসখানেক ধরে তার বাবার বাড়ি খোকসাতে অবস্থান করছেন। রাজু কুমারখালীর শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকেই ব্যাংকে যাওয়া আসা করতেন। ২১ ডিসেম্বর রাতে রাজু’র সাথে ফোনে কথা হলে সে জানিয়েছিলো, পরদিন শুক্রবার সকালে গ্রামের বাড়ি ভেড়াামারায় যাবেন। সকাল সাড়ে ১০টায় দিকে তার সঙ্গে কথা বলে গ্রামের বাড়ির উদ্দ্যেশে রওনা দেয় রাজু। এরপর থেকে আর যোগাযোগ হয় নি রাজু’র সাথে।
এ দিকে ব্যাংকার রাজীবুল ইসলাম রাজু কে জীবিত উদ্ধারের দাবীতে তার বড় রাহাদুল ইসলাম ঝন্টু’র নেতৃত্বে তার পরিবার স্বারকলিপি পেশ, মিছিল এবং মানববন্ধনের মতো কর্মসূচী পালন করে। তাকে উদ্ধারের জন্য জোরালো ভূমিকা রাখেন প্রশাসনের কাছে। কুমারখালী পুলিশ সহ জেলা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে রাজুকে উদ্ধারের জন্য। আজ শনিবার ভোররাতে কুমারখালী থানা পুলিশ রাজীব কে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
ব্যাংকার রাজু’র বড় ভাই রাহাতুল ইসলাম ঝন্টুর সাথে কথা হলে তিনি জানান, আমরা উদ্বিগ্ন ছিলাম ভাই কে ফিরে পাওয়ার জন্য। আজ ভোর ৪টার দিকে কুমারখালী থানা পুলিশের মাধ্যমে আমরা উদ্ধারের বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় যায়। সেখানেই আমার ভাই কে জীবিত অবস্থায় দেখতে পায়। সে প্রচন্ড অসুস্থ থাকায় তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে ডাঃ সেলিমুর রহমানের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে নিখোঁজ সহ পুরো বিষয়টি জানা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024