১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

গাংনীতে ৭ বছর পর লাশ উত্তোলন

মনিরুল ইসলাম মনি, মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ৭ বছর পর কবর থেকে আল কবির নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পৌর শহরের পূর্ব মালশাদহ গ্রামের কবরস্থানে থেকে তার লাশ উত্তোলন করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মারুফ সহ গাংনী থানা পুলিশের টিমের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। জানা যায়, আল কবির সে তার পালিত পিতা আবদুল লতিফ ও মা হাজেরা খাতুনের কাছে ছোট থেকে বড় হয়। পালিত আল কবিরের ভবিষ্যত ভেবে কিছু জমি তার নামে লিখে দেন তারা। এরপর ২০১৬ সালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় আল কবির। আল কবিরের মৃত্যুর পর তার জমির ভাগ জন্মদাতা পিতা খোকন আলী ও মা বিউটি খাতুন পাবে বলে তার চাচা আবুল কাশেমের সাথে পালিত পিতা আবদুল লতিফের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় ২০১৮ সালে আদালতে আবদুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-৩/২০১৮। মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির হোসেনের নির্দেশে পিতা সনাক্তকরণের জন্য তার লাশ উত্তোলন করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024