১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তায় ভোট কারচুপি আমাকে ক্ষতিগ্রস্ত করেছে: ভেড়ামারায় ইনু

প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তায় ভোট কারচুপি আমাকে ক্ষতিগ্রস্ত করেছে: ভেড়ামারায় ইনু

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়া-২,(ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সারা দেশেই একটা বিরূপ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত একভাবে জনগনের অংশ গ্রহনসহ সারা পাওয়া গেছে, সেদিক তেকে মনে হয় নির্বাচনী কাজটা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য সব জায়গায় কিভাবে নির্বাচন হয়েছে সেটা আমাকে দেখতে হবে।

তবে কুষ্টিয়া-২ আসনে যেভাবে নির্বাচন হলো সেখানে আমি মনে করি পরিকল্পিত ভাবে ভোট কারচুপি হয়েছে। এখানে প্রশাসনের রহস্য জনক নিরবতা ও নিষ্কিয়তায় আমি ক্ষতিগ্রস্ত হইছি এবং পরাজিত হইছি। এলাকায় সবাই জানেন কালো টাকার ছড়াছড়ি, মাস্তানি পেশিশক্তির প্রভাব থাকলেও প্রশাসনের নিরতার কারনেই আমি পরাজিত হয়েছি। আমার নির্বাচনী এলাকায় আমি আবারও বলবো প্রশাসনের পরিকল্পিত নিষ্ক্রিয়তা পরাজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। কেনো প্রশাসনের এই উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা, সেটা অ পরে ভেবে দেখবো আমি’।

সোমবার বেলা ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়-কালে ইনু এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘কেবল নির্বাচন শেষ হলো, এমুহূর্তে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা ভাবিনি, এমুহূর্তে দল বসবো, তারপর পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা আমরা গ্রহণ করবো। তবে ১৪দলীয় জোটের যে নির্বাচনী বিজয় এবং তার ভিত্তিতে জোট নেত্রী সেখ হাসিনা নতুন ভাবে সরকার গঠন করবেন, সেটা রাজনৈতিক ধারাবাহিকতার জন্যে একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি’। এভাবেই নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন ইনু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024