| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়া-২ আসন হাসানুল হক ইনু কে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত কামারুল আরেফিন

কুষ্টিয়া-২ আসন হাসানুল হক ইনু কে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত কামারুল আরেফিন

আশিক মাহমুদ:
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজয়ের স্বীকার করলেন মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ভেড়ামারা এবং মিরপুরের ১৬১ টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে তিনি মোট পেয়েছেন ৮৯ হাজার ৪’শ ৭৯ ভোট। অন্য দিকে স্থানীয় আওয়ামীলীগ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে কামারুল আরেফিন ১লক্ষ ১৭ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৭ হাজার ৫’শ ৯৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
হাসানুল হক ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭’শ ৬৫ ভোট। আর কামারুল আরেফিন পেয়েছেন ৪২ হাজার ৫’শ ৫৯ ভোট। ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭’শ ৯৪ ভোটে পরাজিত হয়েছেন ইনু।
অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রে হাসানুল হক ইনু পেয়েছেন ৫৫ হাজার ৭’শ ১৪
ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক পেয়েছেন ৭৪ হাজার ৫’শ ১৭ ভোট। প্রাপ্ত ফলাফলে ২৭ হাজার ৫’শ ৯৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024