১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৬:২০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই

আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই

স্বাধীনতা ডেক্স :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারি, আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই। কারণ সাধারণ মানুষ কোন পক্ষের দালালি বা মোসাহেবি করতে পারেনা। অন্যদিকে সরকারী কর্মকর্তা-কর্মচারী, আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা দুর্নীতির মধ্য দিয়ে অর্জিত অর্থে বেশি মূল্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে, জনগণ পারে না। প্রতিষ্ঠার ১১ বছর উপলক্ষে ১১ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। ২৭ ডিসেম্বর সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই দুর্নীতিবাজদের হাতে জিম্মি বাংলাদেশকে মুক্ত করার জন্য আন্দোলন কর্মসূচি করে যাচ্ছে। যে কারণে আজ যখন জাতি চরম দুঃখ-দূর্দশার মধ্য দিয়ে এগিয়ে চলা জীবনে নির্বাচন এবং নির্বাচন বানচালকারী ২ পক্ষের হটকারীতায় অর্থনৈতিক সংকটে পরছে, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বর্তমান ও সাবেক ক্ষমতাসীনদের নূন্যতম ভাবনা নেই। গতবার ড. কামালের ফাঁদে পরে নির্বাচনে এসেছিলো আর এবার মঞ্চ-যুগপতের ফাঁদে পরে নির্বাচনে আসেনি। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. টিটু, তারেক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে ‘ রেডর‌্যালী’র মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024